ডা. সাজেদুল ইসলাম নাহিম
প্রতিদিন আমাদের যে পরিমাণ রক্তের প্রয়োজন, সেটা পর্যাপ্ত পাওয়া যায় না। হাসপাতালের অপারেশন থিয়েটার বা স্বেচ্ছায় রক্তদানকারী প্রতিষ্ঠানগুলোতে গেলে রক্তের জন্য হাহাকার চোখে পড়ে। হয়তো ২৪ ঘণ্টায় প্রয়োজন ২০০ ব্যাগের, সরবরাহ আছে ১৫০ ব্যাগ।